রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অবিলম্বে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরৎ দিতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট অবিলম্বে ফেরৎ দিয়ে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অসুস্থ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রাজধানীর খিলগাঁওস্থ খিদমাহ হসপিটালে দেখতে গিয়ে আজ বিকেলে তিনি এ দাবী জানান।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, সরকারের উপর মহলের নির্দেশে প্রায় ৫ বছর যাবৎ আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট আটকে রাখা হয়েছে। বর্তমানে তিনি পায়ের ইনফেকশন, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন।

সে সময় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সাথে ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীসহ আরো অনেকে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ