শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে ২১ বই মেলা। এর আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়েছে। পাচ্ছেন চার জন। কবিতায় কাজী রোজী, কথা সাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধে আফসান চৌধুরী পাচ্ছেন পুরস্কার।

বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে বিকেলে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার জনের হাতে সম্মাননা তুলে দেবেন বলে জানা যায়। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগে পুরস্কার দেয়া হচ্ছে।

-এটি