রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন দেশের ২০ লাখেরও বেশি অভিবাসী বাস করেন। সম্প্রতি দেশটিতে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরীক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন।

গত এক সপ্তাহে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিন বাংলাদেশী। নিহতদের স্বজনরা বলছেন, দাবিকৃত চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে।

গত ২৩ জানুয়ারি রাতে নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গে নিজের দোকানে মহিন উদ্দিন মহিন (৪০) নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞার চন্দ্রদ্বীপ গ্রামে।

২৭ জানুয়ারি জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম মোল্লা নামে এক বাংলাদেশী। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সিরাজুল মাদারীপুরের সন্ন্যাসীর চর গ্রামের হাজী নুর উদ্দিনের ছেলে।

একই দিন বিকেলে দেশটির জুলুনাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গে মোহাম্মদ শাহপরান নামে আরেক বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হন।

নিহত শাহপরানের গ্রামের বাড়ি ফেনীর মহিপালের মধ্যম চাডিপুরে। পেয়ার আহাম্মদ ভূঁইয়ার ছেলে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ