বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

জাতীয় সংসদে সরকারের সমালোচনায় বিরোধীদল থাকবে বাধাহীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের একাদশ নির্বাচনের পর আজই প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সংসদে  সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারায় সংসদে বিরোধীদলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যারা বিরোধীদলে আছেন সমালোচনার ক্ষেত্রে তাদের কোনো বাধা দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে টানা তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, সংসদে ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারি দল ও বিরোধীদল যেন সমানভাবে সুযোগ পায় সেটা আপনি দেখবেন।

আমরা আপনাকে সহযোগিতা করবো। দেশে যে উন্নয়ন যাত্রা শুরু হয়েছে এই উন্নয়নের ধারা বজায় রেখে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবে। এটাই আমাদের লক্ষ্য।

স্পিকারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সংসদ পরিচালনায় আপনি সব সময় আমাদের সহযোগিতা পাবেন।

আপনি শুধু স্পিকারই নন, আপনি সিপিএ সভাপতি নির্বাচিত হয়ে আমাদের সম্মানিত করেছেন। অতীতেও আপনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আগামীতেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাকরি।

-এটি