রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফের দুই সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমানা নির্ধারণ না করে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন ও দুই সিটি করপোরেশনের ৪৮টি ওয়ার্ডে নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন বলে জানা যায়।

রিটে ঘোষিত তফসিল স্থগিতের পাশাপাশি সীমানা নির্ধারণ সম্পন্ন না করে তফসিল ঘোষণাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, সীমানা নির্ধারণ না করে দুই সিটির ৩৬টি ওয়ার্ড এবং সংরক্ষিত ১২টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করায় এই রিট দায়ের করা হয়েছে।

এতে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা ও দুই সিটির মেয়রকে।

আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে শুনানির জন্য বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ