সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পরকীয়া সহ্য করতে না পেরে চিকিৎসকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর সড়কের নিজ বাসা থেকে ডা. মোস্তফা মোরশেদ (আকাশ) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ডা. মোস্তফা মোরশেদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে। সবে মাত্র এমবিবিএস কোর্স সমাপ্ত করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক মোহাম্মদ হামিদ এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন ‘সকাল সাড়ে ৬টার দিকে ডা. আকাশকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশ ইনজেকশন পুশ করে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন আমরা বিষয়টি পুরিপূর্ণ না জেনে এইমুহুর্তে কিছু বলা সম্ভব নয়, তবে ডা. মোস্তফা মোরশেদের স্বজনরা জানিয়েছেন রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছেন, এবং স্ত্রীকে হুমকি দমদি দিয়েছিলেন। স্ত্রীর সাথে জগড়া বিবাদের জের ধরে আকাশ আত্মহত্যা করেছে এমনও অভিযোগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ