সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

উপজেলা নির্বাচনের তফসিল কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার ৩ ফেব্রুয়ারি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে বিকেল ৩টায় কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন।

ইসির উপ-সচিব (সংস্থাপন) মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সভার আহ্বান করা হয়।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এর আগে বলেছিলেন, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ১০ মার্চ করার পরিকল্পনা করেছে ইসি। প্রথম ধাপে ১০১টিতে ভোট হবে। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে এবার পাঁচ ধাপে ভোট হচ্ছে। মার্চেই চার ধাপের ভোট হবে। রমজানের পর শেষ ধাপের ভোট হবে।

১৯৮৫ সালে দেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়। এরপর ১৯৯০, ২০০৯ ও ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হয়। ছয় দফায় সর্বশেষ নির্বাচন হয়।

উপজেলার তফসিল ছাড়াও আগামীকালের সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ