সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গাজীপুরে দুদক কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে গোলাম রসুল শুভ নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শুভ ঢাকায় কর্মরত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক দেওয়ান শফি উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

আজ শনিবার সকালে উপজেলার ওলুয়া এলাকায় দুদক কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই ) মনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার রাতে কোনো এক সময় দুদক কর্মকর্তার নির্মাণাধীন ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে শুভ আত্মহত্যা করেন।

সকালে পরিবারের সদস্যরা শুভকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে ওই ভবনের একটি কক্ষের দরজা ভেঙে শুভর ঝুলন্ত লাশ দেখতে পান তারা।

ওসি মুহাম্মদ আবু বকর মিয়া বলেন, দুই থেকে তিন বছর আগে শুভ এইচএসসি পরীক্ষা দেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করছিলেন। ধারণা করা হচ্ছে, চাকরি না পেয়ে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ