রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিআরটিসিতে যুক্ত হচ্ছে আরও ৬০০ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) জন্য আনা হচ্ছে নতুন ছয়শ বাস। এপ্রিলের মধ্যেই নতুন এসব বাস সড়কে নামবে বলে জানা যায়।

প্রথম কিস্তিতে এসেছে ৬টি বাস। নতুন বাসের সঙ্গে রাজধানীর সড়কে থাকবে পুরাতন ৯২১টি বাসও। এতে গণপরিবহনের সংকট কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিআরটিসির সূত্র জানায়, আরও পাঁচটি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আনার জন্য বেনাপোল সীমান্তে গেছে বিআরটিসির দুটি প্রতিনিধি দল। দু-একদিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য সেগুলো বিআরটিএতে যাবে। এরপর পাঠানো হবে চাহিদা দেয়া ডিপোগুলোতে।

জানা যায়, ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আনা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ‘নতুন আসা বাসগুলো আগের বিআরটিসি বাসের মতো হবে না। এসব বাসের সঙ্গে ১০ ভাগ খুচরা যন্ত্রাংশ আনা হচ্ছে। আর বাসের কলাকৌশল নিয়ে বিআরটিসির কর্মীদের প্রশিক্ষণও দেবে বাস নির্মাতা কোম্পানি।

এদিকে নতুন বাস আনার মধ্য দিয়ে চালক ও হেলপারের সংকট যাতে তৈরি না হয় সেজন্য ৫শ’ চালক ও আরও ২শ’ হেলপার নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরআর