রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংক খাতের সংকট দূর করতে সংস্কারের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুব তাড়াতাড়ি ব্যাংক খাতে সংস্কারের ঘোষণা আসছে, এর ফলে খেলাপি ঋণ ও সুদের হার কমে আসবে বলে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানের একটি হোটেলে এফবিসিসিআইয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ব্যাংক খাত। দুর্নীতি, অনিয়মের পাশাপাশি বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ।

এতে মূলধন ঘাটতি বাড়ছে ব্যাংকগুলোর। এছাড়া ঋণের সুদের হার এখনো এক অঙ্কে নামিয়ে আনতে পারেনি সব ব্যাংক। ফলে এগোতে পারছেন না ভালো উদ্যোক্তারা।

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই বড় চ্যালেঞ্জ। গ্রাহকদের নিবরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে এক বছরের মধ্যে এ খাতে সন্তোষজনক অগ্রগতি হবে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ