রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারত সফরে মোদির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসন্ন ভারত সফরে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।

পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক হবে তার। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

কূটনৈতিক সূত্র জানায়, সফরের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।

৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন ড. মোমেন। এদিনই দুই দেশের মধ্যে জেসিসি বৈঠকেও যোগ দেবেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ