রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাখাইনে জাতিসংঘ শান্তি রক্ষী পাঠাতে হবে: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রধানমন্ত্রী হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে হবে বলে মনে করেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের (জিএম কাদের)।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) জাপার বনানী কার্যালয়ে রক্তাক্ত রাখাইন বইয়ের প্রকাশনা উৎসবে জিএম কাদের এ মন্তব্য করেন।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী’র লেখা রক্তাক্ত রাখাইন বইটি একুশে বই মেলায় পাওয়া যাবে বলেও জানান তিনি।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে গৃহপালিত বিরোধীদল হতে যাবে না কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। সংসদে সদস্য সংখ্যা কোনো বিষয় নয়, কতোটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ