সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রিজার্ভের অর্থ তিন বছরের মধ্যে ফেরতের আশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ আগামী তিন বছরের মধ্যে ফেরত আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউ ইয়র্কে ফিলিপিন্সের রিজল ব্যাংকের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি জানান, মামলা নিষ্পত্তি করতে আনুমানিক তিন বছর সময় লাগবে।

গত ৩১ জানুয়ারি সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট অব নিউইয়র্কের কোর্টে এ মামলা করা হয়। ১০৩ পৃষ্ঠার মামলায় ১৫ জন ব্যক্তি, সাতটি প্রতিষ্ঠান এবং ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন আজমালুল। এসময় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মুহাম্মদ রাজী হাসান, বিএফআইইউর পরামর্শক দেবপ্রসাধ দেবনাথ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ