রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আজ।

সোমবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হবে।

বেলা সাড়ে ১১টার পর খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলাটিতে এদিন আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং সাবেক সচিব শহীদুল ইসলামের পক্ষে শুনানি শেষ করার পর সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে চার্জ শুনানি শুরু করার কথা রয়েছে।

আসামি মওদুদ ও শহীদুল ইলামের পক্ষে এর আগে একাধিক দিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৩ ডিসেম্বর এ মামলার অন্যতম আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আংশিক অভিযোগ গঠন শুনানি হয়।

ওই দিন তার (মওদুদ) পক্ষে শুনানি শেষ না হওয়ায় বিচারক ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ