সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

তরুণ আলেম শাহাদাত ফয়সালের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ আলেমে দীন, লেখক ও গবেষক মাওলানা শাহাদাত হো‌সেন খান ফয়সাল (৩৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (৪ ফ্রেবুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

মাওলানা শাহাদাত ফয়সাল সমকালীন প্রকাশনীর সম্পাদক এবং মাদরাসাতুন নুর এর প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন উপস্থাপক ও বক্তা। আলোচিত টিভি রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর ২০১৫ সালের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

কুরআন গবেষণার জন্য তিনি গড়ে তুলেছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। ব্যক্তিজীবনে খুবই বিনয়ী ও পরিশ্রমী মানুষ ছিলেন তিনি।

ঢাকা মাদরাসা ই আলিয়ায় পড়ালেখা শেষ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিষয়ের সিলেবাস ও কারিকুলাম : পর্যালোচনা’ শিরোনামে এম.ফিল কোর্সে গবেষণারত ছিলেন।

আজ বাদ আসর বংশাল, সুরিটোলা জা‌মে মস‌জি‌দে তার না‌‌মাযে জানাযাহ অনু‌ষ্ঠিত হ‌বে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ