রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘দুদকের ভুলে কারাভোগকারী জাহালমকে ক্ষতিপূরণ দিতে হব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুদুক-এর ভুলে দীর্ঘ ৩ বছর টাঙ্গাইলের জাহালমকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিনাদোষে কারাভোগকারী জাহালমের জীবনের মূল্যবান ৩টি বছর কে ফেরৎ দিবে? সম্পূর্ণ অন্যায়ভাবে একজনের পরিবর্তে অন্যজনের উপর জুলুম নির্যাতনের ঘটনা কোনভাবেই গ্রহনযোগ্য নয়।

দুদক কোনভাবেই এ অন্যায় কর্মকান্ডের দায় এড়াতে পারে না। এরসাথে জড়িত দুদক-এর সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপুরণ দিতে হবে। জাহালমের মুক্তির নির্দেশদানকারী হাইকোর্টের সংশ্লিষ্ট বেে র বিচারকগণ ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, এ জাহালমের মত বহু নিরাপরাদ মানুষ আজ জুলুম নির্যাতনে শিকার। বিশেষকরে রাজনৈতিক গায়েবী মামলায় লাখ লাখ মানুষ জেল-জুলুমের শিকার হচ্ছে। জেলখানায় অধিকাংশ মানুষ আজ বিনাবিচারে বন্দী। ধারণক্ষমতার কয়েকগুন বেশী বন্দীকে অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষের উপর এহেন জুলুম নির্যাতন মানবাধিকারের পরিপন্থী।

বিবৃতিতে নেতৃদ্বয় দাবী করেন, দুদক-এর ভুলে অন্যায়ভাবে ৩ বছর কারাভোগকারী টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। রাজনৈতিক গায়েবী মামলায় বন্দী সকল নাগরিককে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে নিরাপরাধ মানুষ এরকম দুর্ভোগের শিকার না হয় সে জন্যে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ