রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘সৌদিতে মোতায়েন করা হবে বাংলাদেশী ১৮০০ সেনা সদস্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির সঙ্গে সামরিক সম্পর্ক আরো বৃদ্ধি করার লক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ।

সৌদি আরবে চিফ অব জয়েন্ট ফোর্সেসের প্রধান ফায়াদ বিন হামিদ আল রুওয়েইলির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চুক্তির অধীনে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্ত এলাকা থেকে মাইন বা স্থলবোমা নিষ্ক্রিয় করবে বাংলাদেশ। চুক্তি স্বাক্ষরিত হলে সৌদি আরবে মোতায়েন করা হবে বাংলাদেশী ১৮০০ সেনা সদস্য। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দুই দেশের সামরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছে যাবে।

খবরে বলা হয়েছে, ফায়াদ বিন হামিদ আল রুওয়েইলি ও মেজর জেনারেল আজিজ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন। সৌদি আরবে সামরিক ও বেসামরিক নির্মাণ কাজে সামরিক বাহিনীর প্রকৌশলীদের পাঠানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ।

মেজর জেনারেল আজিজ বলেছেন, সৌদি আরবের ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশনে যোগ দেবেন একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সেনাবাহিনীর চার জন কর্মকর্তা।

তিনি বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরালো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ