বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

এবারের ইজতেমা চার দিন, দু’দিন করে দুপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগের বিবদমান দুপক্ষ দুদিন করে চারদিন ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে  বলে জানা যায়।

আজ মঙ্গলবার বিরোধ মেটাতে ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ ব্রিফ করেন।

তিনি জানান, আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবার এক পর্বেই হবে ইজতেমা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের সঙ্গে গত বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল, ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আজ উভয়পক্ষের মতামতের ভিত্তিতে তিন দিনের পরিবর্তে চার দিন ইজতেমা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দু’দিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দু’দিন পরিচালনায় থাকবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।’

তিনি আরো বলেন, মাওলানা সাদপন্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আরো দুইদিন বাড়ানো হয়েছে ইজতেমা। ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভি না আসারই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে ইজতেমায় নিজামুদ্দিন থেকে জামাত আসবে।

-এটি