রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে হতদরিদ্রের হার ১৬.১৯, ২০৩০ সালে ০.৮৩: বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রয়ক্ষমতা সমতা অনুসারে (পিপিপি) যাদের দৈনিক আয় ১ ডলার ৯০ সেন্টের কম, আন্তর্জাতিক দারিদ্র্যরেখা হিসেবে তাদের হতদরিদ্র বলে বিবেচনা করা হয়।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সারা বিশ্বে এখন দৈনিক ১ ডলার ৯০ সেন্টের কম আয় করেন এমন দরিদ্র লোকের সংখ্যা ৭৩ কোটি ৬০ লাখ। তারা হতদরিদ্র হিসেবে বিবেচিত।

আর এসব হতদরিদ্র মানুষের অর্ধেক বসবাস করে বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, কঙ্গো ও ইথিওপিয়া এ পাঁচটি দেশে।

বিশ্বব্যাংকের এক রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়। যা ২০১৫ সালের তথ্য দিয়ে তৈরি করা হয়েছে।

রিপোর্টে দেখা যায়- ২০১৮ সালে বাংলাদেশে হতদরিদ্রের হার ছিল ১৬.১৯। যা ২০৩০ সালে হবে ০.৮৩। ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ২৪ শতাংশ হতদরিদ্র লোক থাকে। এ ছাড়া নাইজেরিয়ায় ১২ শতাংশ, কঙ্গোতে ৭ শতাংশ, ইথিওপিয়ায় ৪ শতাংশ এবং বাংলাদেশে ৩ শতাংশ হতদরিদ্র লোক বসবাস করেন।

দেশে এভাবে এগিয়ে গেলে ২০৩০ সালে দেশটিতে হতদরিদ্র মানুষ থাকবে ০.৮৩ শতাংশ বা ৮ লাখ ৩০ হাজার মানুষ।

২০১৫ সালে বাংলাদেশে ১ কোটি ৬২ লাখ মানুষ হতদরিদ্র ছিল। ভারতে ৯ কোটি ৬৬ লাখ, নাইজেরিয়ায় ৯ কোটি ৯২ লাখ, কঙ্গোয় ৬ কোটি ৭ লাখ এবং ইথিওপিয়ায় ২ কোটি ১৯ লাখ হতদিরদ্র মানুষ বাস করে।

গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স বলেছে, অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ প্রথম।

গত বুধবার একই প্রতিষ্ঠান আরেকটি প্রতিবেদনে বলেছে, ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ তৃতীয়। আগামী পাঁচ বছর বাংলাদেশে ধনী মানুষের সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ হারে বাড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ