রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুলিশকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস দমনে পুলিশ বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে দেশের মানুষ নিরাপত্তা পাবে। অনেক মামলা করা হয়, কিন্তু সময়মতো তা শেষ করা হয় না। মামলা পরিচালনা করার ক্ষেত্রে পুলিশকে আরও নজরদারি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিনিয়র পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ভূমিকা রাখতে হবে। মাদক একটা পরিবারকে ধ্বংস করে। আর এই মাদক থেকেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ সংঘটিত হয়। এ নেশায় সন্তানরা বাবা-মাকে পর্যন্ত হত্যা করে ফেলে।

বাংলাদেশের মানুষ যেন শান্তি পায়, নিরাপত্তা পায়, সেভাবে আপনারা কাজ করবেন। ভালোভাবে দায়িত্ব পালন করবেন। সেটাই দেশের মানুষ ও আমরা আপনাদের কাছে আশা করি।

প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তব যে যথাসময়ে পুলিশি মামলা শেষ হয় না এবং যিনি এই দায়িত্ব পালন করেন এটি তার দুর্বলতা। এজন্য এই বিষয় তদারকিতে আপনাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। আপনাদের একটি টিম হিসেবে মামলার পরিণতির প্রতি লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহাম্মদ আছাদুজ্জামান মিয়াসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ