রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদি সরকারের বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশের সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সরকারের বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি’ হিসেবে জেনারেল আজিজ আহমেদকে এই সম্মাননা দেয়া হয়েছে বলে জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল–রোয়ায়লি বাংলাদেশের সেনাপ্রধানকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ মেডেল পরিয়ে দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাত দিনের এই সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে’ আলোচনা হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়নের প্রায় ১৮০০ সৈন্যকে সৌদি আরবে মোতায়েন করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ