রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘কাদিয়ানীদের ইজতেমা বন্ধ করুন, অন্যথায় জনতা প্রতিরোধ করতে বাধ্য হব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানীদের আয়োজনে আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে জাতীয় ইজতেমা নামে ঈমান বিধ্বংসী, ইসলাম- মুসলমান ও শেষ নবী বিরোধী অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সকল মুসলিমদের ঐকমত্যে অমুসলিম বা কাফের। সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম আখ্যায়িত করা হয়েছে।

এমনকি সৌদি সরকার আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে হজ্জের ভিসা প্রদান করে না। এরপরও প্রকাশ্যে রাসূল সা. এর দুশমন কাদিয়ানীরা জাতীয় ইজতেমা’র নামে সহজ সরল ধর্ম-প্রাণ মুসলমানদের ঈমান হরণের সভা আয়োজনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক।

কাদিয়ানী সম্প্রদায় কুরআন শরীফের তাফসীর প্রকাশসহ ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর প্রকাশনার কারণে সরকার তাদের সকল প্রকাশনা বাতিল করার পরেও এভাবে প্রকাশ্যে ইজতেমার আয়োজন রাসুল প্রেমিক ঈমানদার জনতার প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন ছাড়া আর কিছুই না।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, প্রশাসন যদি তাদের ঈমান বিধ্বংসী কথিত জাতীয় ইজতেমা বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে দেশের ঈমানদার নবী প্রেমিক জনতা প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে এবং কাদিয়ানীদের আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য জাতীয় ইজতেমা যে কোন মূল্যে প্রতিহত করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ