রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন দিয়েও কাজের মানুষ পাওয়া যায় না: সমাজকল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আগে দরিদ্র মানুষ বাড়িতে কাজের জন্য বসে থাকতো, এখন বাসায় কাজ করার জন্য বিজ্ঞাপন দিয়েও মানুষ পাওয়া যায় না।

আজ বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে জাতীয় সমাজকল্যাণ পরিষদে ‘জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৪তম পরিষদ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের গত ১০ বছরের বিস্ময়কর উন্নয়ন দেখে এক সময়ের তলাবিহীন ঝুড়ি বলা দেশগুলো এখন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে।

ক্ষুধা বা দারিদ্র্যের কারণে দেশের কোথাও একটি মানুষও মারা যায়নি। আগে দরিদ্র মানুষেরা মানুষের বাড়িতে কাজের জন্য বসে থাকতো, এখন বাসায় কাজ করার জন্য বিজ্ঞাপন দিয়েও মানুষ পাওয়া যায় না।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে প্রতিটি পিছিয়ে থাকা মানুষকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ