রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা ইস্যুতে কমিটি গঠনের আহ্বান ১৪ দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ইস্যুতে সর্বদলীয় কমিটি গঠনে আহ্বান জানিয়েছেন ১৪ দলীয় নেতারা।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বক্তব্যে তারা এ আহ্বান জানান।

১৪ দলের মুখপাত্র মুহাম্মদ নাসিম বলেন, জাতীয় দৈনিকের শিরোনাম হয়েছে, সারা বিশ্বের রোহিঙ্গারা বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মনে করছেন। মিয়ানমারের পর এখন সৌদি আরব থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। ইউরোপে একজন শরণার্থী নিতে ধনী দেশগুলো ভীতসন্ত্রস্ত হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। এখন বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে। কিন্তু আর কতদিন এই বোঝা আমরা বহন করব।

তিনি বলেন, বিশ্বের অনেকেই আশ্বাস দিয়েছে, কিন্তু সমাধান হয়নি। যেহেতু সংসদ চলছে, রাষ্ট্রপতির ভাষণের পরে একটি দিন নির্ধারণ করুন, যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে আমাদের করণীয় কি, সেটি নিয়ে আমাদের আলোচনা করা দরকার।

এ পর্যন্ত মাত্র তিনজন ফিরে গেছে। প্রয়োজনে সংসদীয় কমিটি করে সব দল থেকে প্রতিনিধি নিয়ে ভারত, চীন এবং মিয়ানমারে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এভাবে দীর্ঘদিন চলতে পারে না।

এরপরই জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমি রোহিঙ্গাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেছেন।

যারা আজকে সংসদে বসে আছেন বিশ্ববাসীর কাছে বলা দরকার রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আমরা কিভাবে দেখছি। সেজন্য আমি মনে করি মোহাম্মদ নাসিমের যে প্রস্তাব-একটা দিন ধার্য করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ