রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভোট ১৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় পর্যায়ের ১২৯ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি।বাছাই ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি।

আজ বৃহস্পতিবার বিকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন বলে জানা যায়।

তিনি বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৮ মার্চ সোমবার।

সচিব আরো বলেন, এ নির্বাচনের রিটার্নিং অফিসাররা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ