বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানায়, পাবনায় রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

আজ বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি। পারমানবিক ক্লাবে বাংলাদেশ এখন যোগ দিয়েছে। পারমানবিক শক্তিকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবহার করছি এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ চলছে।

রূপপুরে এটা শেষ হলে পরবর্তীতে আমরা দক্ষিণাঞ্চলে আমরা আরেকটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের দশ বছরের অভাবনীয় উন্নয়নের সুফল এখন জনগণ পাচ্ছে। আজকে আমরা মর্যাদা পেয়েছি, উন্নয়নের রোল মডেল।

আজকে আমরা উন্নয়নশীল দেশ। দারিদ্র্যের হার কমিয়ে আমরা ২১.৮ শতাংশে নামিয়ে এনেছি। দেশের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৮ ভাগ।

প্রধানমন্ত্রী আরো বলেন, অবকাঠামোগত উন্নয়রে রাস্তাঘাটের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬শ মেগাওয়াট। এখন আমরা সেটাকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।

-এটি