রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পাকিস্তানে মন্দির ভাঙচুর, দ্রুত ব্যবস্থার নির্দেশ ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। দুবৃত্তরা হিন্দুদের পবিত্র গ্রন্থ এবং মূর্তি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনা জানাজানি হতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুবৃত্তদের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

নিউজ এইটিনের খবরে প্রকাশ, গত সপ্তাহে সিন্ধু প্রদেশের খয়েরপুর জেলার কুম্ব শহরের ওই মন্দিরে ভাঙচুর চালিয়ে দুবৃত্তরা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইটারে প্রাদেশিক সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন ইমরান।

এদিকে, মন্দিরে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন স্থানীয় হিন্দুরা। থানায় অজ্ঞাত পরিচয় দুবৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মন্দিরটিতে কোনও তত্ত্বাবধায়ক রাখা হতো না। কারণ স্থানীয়দের বিশ্বাস, এই মন্দিরটি সুরক্ষিত। কিন্তু ভাঙচুরের ঘটনার পর পাকিস্তান হিন্দু কাউন্সিলের উপদেষ্টা রাজেশকুমার হরদাসানি হিন্দু মন্দিরগুলোর নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ