রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনেই নিহত হয়েছেন ৫জন। এরমধ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন, আহত ৫ জন। বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি এলাকায় যাচ্ছিলো। বিশ্বম্ভরপুরে পলাশ ইউনিয়নের রণবিদ্যা এলাকার বেইলি সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া লক্ষ্মীপুর, রংপুর ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ