বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

ইয়েমেন হামলায় সৌদি জোটের সঙ্গে থাকছে না মরক্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের সঙ্গে যুক্ত হয়ে ‍যুদ্ধে অংশ নেবে না মরক্কো।

মরক্কোর আঞ্চলিক সীমানা নিয়ে সৌদির সঙ্গে উত্তেজনা দেখা দেয়ার পর মরক্কোর সরকার এমন ঘোষণা দেন। এ ঘটনায় সৌদিতে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে দেশিটির সরকার।

মরক্কোর সেনারা সৌদির সঙ্গে ইয়েমেন যুদ্ধে অংশ নিচ্ছে না। এছাড়া সৌদি নেতৃত্বাধীন জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকেরও অংশ নিচ্ছে না তারা।

এর আগেও মরক্বো সৌদি জোটের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছে এমন তথ্য গণমাধ্যমে ফাঁস হয়নি।  তবে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, আফ্রিকার এ দেশটি সৌদি জোটে ছয়টি বিমান ও ১৫০০ সেনা পাঠিয়েছে।

-আরএইচ