বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

উপজেলা নির্বাচনে আ. লীগের ৬ কোটি টাকার ফরম বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চার দিনে চেয়ারম্যান পদের ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে। সেই হিসেবে আওয়ামী লীগের আয় হয়েছে পাঁচ কোটি ৮৯ লাখ পাঁচ হাজার টাকা।

আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

স্থানীয় সরকারের এ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা করে নেয় আওয়ামী লীগ।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ