শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে। খবর বিবিসির।

মঙ্গলবার কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এখনো ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পের পর একটি শপিংমলের একটি অংশ ধসে পড়ে। এর প্রায় এক ঘণ্টা পর সেখানে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে বাস্তুচ্যুত প্রায় ৯ হাজার মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে প্রচণ্ড গরমের কারণে তাদের নতুন করে দুর্ভোগে পড়তে হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কুমামোতো অঞ্চলে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ কারণে কর্মকর্তারা হিটস্ট্রোক এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বুধবার কুমামোতোতে ৩০০টি এয়ার কন্ডিশনার পাঠানোর ঘোষণা দেন। এর মধ্যে ১৫০টি আশ্রয়কেন্দ্রগুলোতে দেওয়া হবে।

ভূমিকম্পের পর বুধবার পর্যন্ত ৩০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। এ ছাড়া মূল ভূমিকম্পের পর ১০০টির বেশি পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে। অনেক বাসিন্দা নতুন কম্পনের আশঙ্কায় নিজেদের গাড়িতে রাত কাটাচ্ছেন।

উদ্ধারকারীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কাশিমার একটি শপিংমলে তল্লাশি চালাচ্ছেন। সেখানে ভবনের দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়ে। মলটিতে ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর বিস্ফোরণও ঘটে। মল কর্তৃপক্ষের ধারণা, এটি গ্যাস বিস্ফোরণ হতে পারে, তবে কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে, মলের ভেতরে থাকা একটি ক্যাট ক্যাফে জানিয়েছে, ভূমিকম্পের সময় আটকে পড়া তাদের ২৫টি বিড়ালকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কুমামোতোর একটি নিপ্পন পেপার কারখানাতেও উদ্ধার অভিযান চলছে। ভূমিকম্পে কারখানার একটি অংশ ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ভবনে আটকে পড়া ১১ জনের মধ্যে সাতজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে কুমামোতোসহ আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে বলেন, ৭৫ বছর বয়সে তিনি এমন শক্তিশালী ভূমিকম্প আগে কখনো দেখেননি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ