রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সর্বস্তরের মুসলমানকে ইজতেমায় অংশ নেওয়ার আহ্বান আল্লামা শফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ওলামা-মাশায়েখ, মাদ্রাসা, স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আল্লামা আহমদ শফী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন– আল্লামা আবদুল হালিম বুখারি, শায়খ মুহাম্মদ সুলতান যওক নদভি, শাহ মোহাম্মদ তৈয়ব ও মুফতি আরশাদ রহমানি।

বিবৃতিদাতারা কাজের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে তাবলিগের সাথীদের ১৪ তারিখে ইজতেমায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দুই পর্বের এ ইজতেমার প্রথম পর্ব হবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ১৭ ও ১৮ ফেব্রুয়ারি।

প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। ১৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ