রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, কাদিয়ানীরা ইসলাম ও মুসলমানদের বেশ ধরে সাধারন মুসলমানদের ইমান, আক্বিদা নষ্ট করে চলছে।

আজ রোববার (১০ ফেবরুয়ারি) সকালে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাদরাসায় ওলামাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, কাদিয়ানীরা মূলত ইসলামের চির শত্রু ইহুদি-নাসারাদের এজেন্ডা বাস্তবায়নে এদেশে কাজ করছে। তারা ভন্ড নবী দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে বিশ্বাস করে, অথচ মুহাম্মদ সা. সর্বশেষ নবী তাঁর পর আর কোন নবী আসবে না। তারপর যে কেউ নবী হওয়ার দাবি করবে সে ভন্ড, প্রতারক ও কাফের।

পঞ্চগড়ে এ ভ্রান্ত কাদিয়ানিদের ইজতেমা করতে দিলে বহু সাধারন মুসলমান প্রতারণার শিকার হয়ে ইমান হারা হয়ে যেতে পারে। যা এদেশের মুসলমানরা কিছুতেই মেনে নিবে না। তাই অবিলম্বে ভ্রান্ত কাদিয়ানিদের ইজতেমা বন্ধ করতে হবে।

অন্যথায় আবারো কাদিয়ানী বিরোধী খতমে নবুওয়াত আন্দোলনের দাবানল সারা দেশে ছড়িয়ে পড়বে।

সভায় উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা হাজী ফারুক আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি ইলয়াস মাদারীপুরী ও মাওলানা আকরাম হুসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ