রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তথা আহমদিয়া মুসলিম জামাত সম্প্রদায় যেহেতু হযরত মুহাম্মদ সা.কে শেষ নবি মানে না এজন্য তারা অমুসলিম বা কাফের।

তাই তাদেরকে সরকারিভাবে অমুসলিম বা সংখ্যালঘু ঘোষণা করতে হবে। পীর সাহেব চরমোনাই কাদিয়ানীদের আয়োজনে আগামী ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে জাতীয় ইজতেমা নামে ঈমান বিধ্বংসী, ইসলাম- মুসলমান ও শেষ নবী বিরোধী অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

আজ রোববার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সকল মুসলিমদের ঐকমত্যে অমুসলিম বা কাফের। সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, তুরস্কসহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়েছে।

পীর সাহেব চরমোনাই আরো্ বলেন, কাদিয়ানীরা যেহেতু মুসলমান নয়, তারা অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মত বসবাস করবে। ইসলামী নাম, পরিভাষা, নামাজ-রোজা ইত্যাদি ব্যবহার করতে পারবে না। তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, বলতে হবে ‘উপাসনালয়’। সৌদি সরকার আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায়কে হজ্জের ভিসা প্রদান করে না।

এরপরও প্রকাশ্যে রাসূল সা. এর দুশমন কাদিয়ানীরা জাতীয় ইজতেমা’র নামে সহজ সরল ধর্ম-প্রাণ মুসলমানদের ঈমান হরণের সভা আয়োজনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক। কাদিয়ানী সম্প্রদায় কুরআন শরীফের তাফসীর প্রকাশসহ ইসলাম সম্পর্কে বিভ্রান্তিকর প্রকাশনার কারণে সরকার তাদের সকল প্রকাশনা বাতিল করার পরেও এভাবে প্রকাশ্যে ইজতেমার আয়োজন রাসুল প্রেমিক ঈমানদার জনতার প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন ছাড়া আর কিছুই না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ