রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

 ‘তিন পার্বত্য জেলায় কোনো রোহিঙ্গা থাকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এ তিন পার্বত্য জেলায় কোনো রোহিঙ্গা থাকতে পারবে না। রোহিঙ্গাদের পার্বত্য জেলাগুলো বাদ দিয়ে ভিন্ন জায়গায় অবস্থানের কথা ভাবতে হবে। আমাদের দেশের নাগরিক নয়, এমন কোনো ব্যক্তিকে পার্বত্য জেলাগুলোতে আশ্রয় দেয়া যাবে না।

আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান বলেন, বান্দরবানের রুমা উপজেলার সীমান্তে থাকা রোহিঙ্গাদের শিগগিরই তাদের নিজের এলাকায় ফিরে যেতে ব্যবস্থা নেবে প্রশাসন।

জেলা প্রশাসক মুহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুজ্জামান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিটু) মেজর ইফতেখার হাসান ও পৌর মেয়র মুহাম্মদ ইসলাম বেবীসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ