রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যে ৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশ অ্যাপ ও ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন এ সেবা নিতে পারছেন ব্যাংকগুলোর গ্রাহকরা।

সে ছয় ব্যাংক হল, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক এবং বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এ সেবার মাধ্যমে ছয় ব্যাংকের গ্রাহকরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। বর্তমানে সারা দেশে তিন কোটি ১০ লাখেরও বেশি বিকাশ গ্রাহক রয়েছে।

এই গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতেই এই নতুন সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংকের গ্রাহকদেরও এ সেবা দিতে ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিকাশের কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ