রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরো ৫টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের আরো পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন পর্যায়ক্রমে স্থায়ী কমিটিগুলো গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ নিয়ে মোট ৪৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হলো।

পাঁচ কমিটি হচ্ছে- সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে। কমিটির সদস্যরা হলেন- দবিরুল ইসলাম, মুজিবুল হক, মঈনউদ্দিন খান বাদল, মেজর (অব.) আবদুল মান্নান ও ফখরুল ইমাম।

আর সংসদ সদস্য সিমিন হোসেন রিমিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমীন এমিলি ও অসীম কুমার উকিলকে এ কমিটির সদস্য করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ডা. আ ফ ম রুহুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, ডা. হাবিবে মিল্লাত, শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মোজাফফর হোসেন এবং আক্তারুজ্জামান বাবু।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতউল্লাহ। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেদওয়ান আহমেদ তৌফিক, ফাহমি গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবীর ও নুরুল আমিন।

এদিকে সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানীকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, নজিবুল বশর মাইজভাণ্ডারী, শওকত হাচানুর রহমান রিমন, মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদুস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লা ও এইচ এম ইব্রাহীম।

আরআর