রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ; প্রক্টরসহ আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ অন্তত ৬ রাউন্ড গুলিবিনিময় করেছে। এতে প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল পক্ষের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ চলাকালে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বুকে ইটের আঘাত পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া অর্থনীতি বিভাগের মোস্তফা, বায়োকেমিস্ট্রি বিভাগের সাজ্জাদ ও আইআইটি বিভাগের বাহার আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তারা সবাই বর্তমান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে রাজিব বর্তমান সাধারণ সম্পাদক চঞ্চলকে তার হলের সামনে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর চঞ্চলের অনুসারীরা রাজিবের ওপর ক্ষিপ্ত হয়। এর রেশ ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ