রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশ আজ বদলে গেছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, গণতান্ত্রিক সমাজে সংলাপ জরুরি। সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই। দেশ আজ বদলে গেছে। আমরা এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ড. হাছান মাহমুদ বলেন, বেতার এখনো গণমানুষের কাছে অন্য যে কোন গণমাধ্যমের দ্রুত বার্তা পৌঁছে দেয়। আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য। তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে উন্নত জাতি প্রয়োজন। শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে দেশ পরিবর্তন হয় না। মেধার সঙ্গে যদি মূল্যবোধের সমন্বয় এবং দেশাত্মবোধের সমন্বয় না হয়, শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে সবকিছু হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ