বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ইজতেমায় বিশৃঙ্খলার শঙ্কা নেই, তবে গুজবে সতর্ক থাকবেন: র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় কোনো ধরনের বিশৃঙ্খলার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। একইসঙ্গে গুজবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাবলিগ জামাতের কোনো মুরব্বি বা দায়িত্বশীলের কোনো ধরনের ব্যর্থতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কাওরানবাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চার দিনের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে কেন্দ্র করে গত বছর নানা মত ও ভেদাভেদের সৃষ্টি হয়েছিল। সর্বশেষ সরকারের প্রচেষ্টায় ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রতিবছর বিশ্ব ইজতেমাকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে, এবার এর সঙ্গে বাড়তি কিছু ঝুঁকি যুক্ত হয়েছে। ইজতেমায় শান্তি-শৃঙ্খলার কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমার নিরাপত্তা কেন্দ্র করে তাবলিগ জামাতের নেতাকর্মী ও মুরব্বিসহ দায়িত্বশীলদের ভুল বা কোনো গ্রুপের কোনো ধরনের ভুলে কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এটা কোনোভাবেই বরদাশত করা হবে না, এটা কাম্যও নয়। যেভাবে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে সেভাবেই ইজতেমা অনুষ্ঠিত করতে হবে এবং বয়ান ও আখেরি মোনাজাত সেভাবে হবে।’

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ না নিতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক করে র‌্যাব ডিজি বলেন, ‘বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, আমরাও সতর্ক থাকব। তার পরও যদি কেউ এমন কিছু করার অপচেষ্টা করে; তাহলে আমরা তাদের সমূলে বিনষ্ট করবো।’

এসময় তিনি তাবলিগ জামাতের মুরব্বিদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেহেতু আল্লাহর রাহে কাজ করেন, তাই বিশ্ব ইজতেমার শান্তি-শৃঙ্খলার পরিবেশ বজায় রাখবেন। আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আপনাদের আশপাশে আমরা সাদা পোশাকে যেমন থাকবো, পোশাকেও থাকবো। কিন্তু কোনো ধরনের গুজবে কান দেবেন না।’

তিনি বলেন, তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্