বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

আল-আকসা মসজিদের ইমামকে গৃহবন্দি করার আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুজালেমে অবস্থিত মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের ইমামকে গৃহবন্দি করে রাখার আদেশ দিয়েছে ইসরাইলের এক আদালত।

বুধবার এ আদেশ দেওয়া হয় বলে বলে ইন্টারন্যাশনাল মিডল-ইস্ট মিডিয়া সেন্টারের এক খবরে বলা হয়েছে।

সূত্রের খবরে প্রকাশ, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে আল-আকসা মসজিদের ইমাম ওয়ালিদ সিয়ামকে তুলে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এর পর ইসরাইলের ওই আদালত রুল জারি করে, শুক্রবার পর্যন্ত ইমাম ওয়ালিদকে গৃহবন্দি করে রাখা হবে।

মঙ্গলবার ইসরাইলের একদল গোয়েন্দা অতর্কিতে জেরুজালেমের ওল্ড সিটিতে ওয়ালিদ সিয়ামের বাড়িতে অভিযান চালায়। এসময় তারা তল্লাশির নামে ওয়ালিদের বিল্ডিংয়ে ভাঙচুর করে এবং পরে ওয়ালিদকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

কেপি