বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ভারতে নিষিদ্ধ হচ্ছে টিকটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় এখন টিকটক ব্যাপক জনপ্রিয় ভিডিও অ্যাপ। কিন্তু বেশ কিছু বিতর্কিত কাজের জন্য প্রতিবেশি দেশ ভারতে নিষিদ্ধ হতে যাচ্ছে অ্যাপটি।

দেশটির কয়েকজন আইনজীবী এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারির আবেদনও করেছেন। তাঁদের দাবি, এসব ভিডিও সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছে। অল্প বয়সের ছেলে-মেয়েরা টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এবং সারাদিন মোবাইলের দিকে তাক করেই বসে রয়েছেন।

আইনজীবীদের আবেদনে একমত হয়ে তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মণিকন্দন জানান, সে রাজ্যে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে অ্যাপটি বন্ধ করা নিয়ে সরব হয়েছিলেন তামিলনাড়ুর বিধায়ক থামিমুন আনসারি।

তিনি বলেন, এই অ্যাপ কোনও ভালো কাজে তো লাগেই না। উল্টো যুব প্রজন্মের ক্ষতিই করছে। টিকটক-এ এমন কিছু ভিডিও রয়েছে যা যৌন উদ্দীপনা তৈরি করছে। ফলে সমাজে ক্রমেই ছড়াচ্ছে অপসংস্কৃতি।

তাঁর কথাতেই সুর মিলিয়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এ বিষয়ে কেন্দ্রের সঙ্গেও কথা বলবেন তিনি। এ দেশ (ভারত) থেকেই যাতে টিকটক-কে মুছে ফেলা যায়, সেই ব্যবস্থাই নিতে চাইছে তামিলনাড়ু সরকার।

ঘটনা হল, শুধু বিনোদনের জন্যই যে মানুষ এই ভিডিও অ্যাপ ব্যবহার করছেন, এমন নয়। নানাভাবে এর অপব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যমে কোথাও শিশুদের নিয়ে অশ্লীল ভিডিও তৈরি হচ্ছে। এমনকী, ভিডিওতে মশকরা সহ্য করতে না পেরে গত বছর এক ব্যক্তি আত্মঘাতীও হয়েছিলেন।

যদিও টিকটক-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, যাতে এর কোনও অপব্যবহার না হয়, তার জন্য সদা সচেষ্ট থাকবে সংস্থাটি। সূত্র: সংবাদ প্রতিদিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ