রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভয় ছড়াতে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিবাদী মানুষের মধ্যে ভয় ছড়াতে সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও দাবি করেন, ‘সরকার এখন দেশকে বিএনপিশূন্য করতে মাঠে নেমেছে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতকারীদের বোমা হামলায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আকতার নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘খাজা মঈনুদ্দিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করলো বর্তমান সরকার বিরোধী দলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন যেন আরও তীব্রমাত্রা লাভ করেছে। সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের রক্তে হাত রঞ্জিত করে ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ টুঁ-শব্দটি করতে সাহস না করে। জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ