শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুকুর বিড়াল লালন-পালনে ইসলাম কী বলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: আমাদের সমাজে অনেকে  শখ করে কুকুর-বিড়াল লালন-পালন করেন। একটা প্রাণী বাড়িতে থাকবে, ঘুরঘুর করবে, দেখতে সুন্দর লাগবে। তাতে বাড়ির সৌন্দর্য বর্ধিত হবে, মূলত এজন্য আমরা অনেকে কুকুর-বিড়াল লালন-পালন করি কোন প্রকার প্রয়োজন ছাড়া।

অথচ শুধু শৌখিনতার জন্য, সুন্দর বর্ধিত করার জন্য কোন কারণ ছাড়া কুকুর লালন-পালন করার অনুমতি ইসলামে নেই। তবে হ্যাঁ প্রয়োজনে লালন-পালন করার অনুমতি আছে।

যেমন: ঘরবাড়ি পাহারা দেয়ার জন্য কুকুর পালা, কিংবা গবাদিপশু পাহারা দেয়ার জন্য কুকুর পালা। এসকল প্রয়োজনীয় কারণ  ছাড়া কেবল শখ করে শৌখিনতাবসত কুকুর লালন-পালন করা যাবে না। ইসলামে বিনা প্রয়োজনে কুকুর পালার অনুমতি নেই।

 সূত্র: বুখারি শরিফ-২৩২২

তবে হ্যাঁ শখ করে বিড়াল পালার অনুমতি আছে।

সূত্র: বুখারি শরিফ-২৩২২, তিরিমিযি শরিফ-২/২২৩, ফাতাওয়া হিন্দিয়া-৫/৪১৬, মুহিতে বুরহনি- ৮/৯৪।

-আরএইচ