রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইজতেমার ময়দান খালি করে দিতে হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে ৬ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ বিকেল ৫টার মধ্যেই ইজতেমা ময়দান খালি করতে হবে।

র‌্যাব-১ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, ইজতেমা খুব সুন্দর ও ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিকাল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করতে বলা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে মোনাজাত শেষ হয় ১১টা ৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শূরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় এবারের ইজতেমা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ