বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

হজের বেসরকারি খরচ এবার ৩ লাখ ৪৬ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিজনের হজের নূন্যতম খরচ ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর নয়া পল্টনের এক হোটেলে রেস্তোরায় আজ শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ন্যূনতম হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

এসময় হাব মহাসচিব এম শাহাদাত হোসেন তসলিম বলেন, ‘আগামীকাল রবিবার থেকে হজের নিবন্ধন শুরু হবে। এবার বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান ভাড়া একলাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে ঘোষিত প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া একলাখ ৬ হাজার ৫০০ টাকা ধরা হয়েছে। এ ছাড়া, সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ভাড়া ৪০ হাজার ৮৮২ টাকা ৫০ পয়সা, জমজমের প‌ানি ২৬০ টাকা, অতিরিক্ত সার্ভিস চার্জ ও ভ্যাট ৩৫ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা, স্থানীয় সার্ভিস চার্জ ৮০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা, প্রশিক্ষণ ফি ৩০০ টাকা, চিকিৎসা কেন্দ্র ফি ১০০ টাকা, অন্য খরচ একহাজার ২১৫ টাকা ও প্রাক-নিবন্ধন ফি দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে খাওয়া খরচ ৩০ হাজার ধার্য্য করা হয়েছে।

কেপি