রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজ আবুধাবি পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্স শেষে ১৭ ফেব্রুয়ারি সকালে আবুধাবি পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ইন্টারন্যাশনাল ডিফেন্সের (আইডিইএক্স-২০১০) উদ্বোধনী সেশনে যোগ দেবেন তিনি।

এ সফরকালে প্রধানমন্ত্রী আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক, ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এরপরে আল বাহার প্যালেসে ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সেন্ট রেগিস আবুধাবি হোটেলে অনুষ্ঠেয় প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দেবেন এবং ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফিরবেন তিনি।

উল্লেখ্য, জাতীয় একাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আরব আমিরাত উদ্যেশে এইটিই তার প্রথম সফর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ