রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মামলা করলেন বিএনপির আরও ৪ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনী টাইব্যুনালে মামলা করেছেন বিএনপির আরও চার প্রার্থী।

রোববার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথক এ মামলা করেন। তারা হলেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, জয়পুরহাট-২ আসনের এ. ই. এম. খলিলুর রহমান, শেরপুর-৩ আসনে মো: মাহমুদুল হক রুবেল ও ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আইনজীবীরা জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সরকারি বন্ধ থাকায় রোববার আদালতের অনুমতি নিয়ে তারা পৃথক আবেদন করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশের ৭৪টি আসন থেকে বিএনপির প্রার্থীরা মামলা দায়ের করেন। এ নিয়ে মোট ৭৮টি মামলা দায়ের হলো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে দেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ৯ ফেব্রুয়ারি এ সিদ্ধান্ত হয়। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জেলার প্রতিনিধিদের হাইকোর্টে মামলা করার কথা জানিয়ে দেয়া হয়। বিএনপির হাইকমান্ড ইতিমধ্যে এসব মামলা দেখভালের জন্য আইনজীবীদের একটি টিম গঠন করেছেন।

এ টিমে আছেন ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, মীর নাসির উদ্দিন, ফজলুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস এবং ব্যারিস্টার রাজিব প্রধান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ