রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৭৬ জুয়া সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে জুয়া খেলার ১৭৬টি ওয়েবসাইট বন্ধ করেছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ  রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিটিআরসি দেশের সব ইন্টারনেট সরবরাহকারী গেটেওয়ে ও টেলিকম ডিপার্টমেন্টকে জুয়া সংক্রান্ত ওয়েবসাইটগুলো বন্ধের নির্দেশ দেন।

নিরাপদ ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ।বিটিআরসি আজ বিকেলে এই আদেশ দেওয়ার পর থেকে ১৮৬টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। যা এখন থেকে আর বাংলাদেশে ব্যবহার করা যাবে না।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘একে একে সাইটগুলো বন্ধ করা হচ্ছে, সবগুলো সাইট বন্ধ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যেতে পারে।’

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘তারা আগে থেকেই সাইটগুলো বন্ধ করার ব্যাপারে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন।’

এর আগেও ইন্টারনেট নিরাপত্তা ও টু-জি লেভেল প্রগ্রামের আওয়াত ১৫২৩টি ওয়েবসাইট বন্ধ করেছে সরকার।
এর আগে এ ধরনের সাইটগুলোকে ক্ষতিকর বলে উল্লেখ করে তা বন্ধ করা হবে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জাব্বার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ