রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজ রানি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন দেশটির রানি শেখ ফাতেমা বিনতে মোবারকের সঙ্গে।

আজ সোমবার স্থানীয় সময় দুপুরে তারা সাক্ষাৎ করবেন বলে জানা যায়।

সফরের অংশ হিসেবে আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন দেশটির প্রতিষ্ঠাতা শেখ জায়েদের স্ত্রী ও রানি শেখ ফাতেমার সঙ্গে। এর আগে গতকাল রোববার আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর সময় যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়।

পরে আবুধাবির সেন্ট রেগিজ হোটেলে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং বিদ্যুৎ খাতে উন্নয়নে দু’দেশের মধ্যে এ স্মারক স্বাক্ষরিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ